Center for Dental, Maxillofacial Surgery and Research – Avenue Dental Care
Advanced Dental and Maxillofacial (ADM) Hospital
Bangladesh ENT Hospital Ltd.
Labaid Cancer Hospital and Super Speciality Center
Sapporo Dental College & Hospital
Address : Avenue Dental Care 3/1 West Dhanmondi, Satmosjid Road, Dhaka(opposite Bank Asia, Lalmatia) 1207
Bangladesh ENT Hospital Ltd. 4/1 A Sobhan bag, Mirpur Rd. Dhaka 1207Satmosjid Road, Dhaka 1207
nasiruddin200@yahoo.com
info@drnasiruddin.com
Phone: +8801717250667,
+88 01819226460
Prof. Dr. Nasir Uddin - Dentist in Dhaka Bangladesh > ARTICLE > Treatment > ডেন্টাল ইমপ্লান্ট – অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন

ডেন্টাল ইমপ্লান্ট – অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন

  • Posted by: Prof. Dr. Nasir Uddin
dental-implant-surgery-in-bangladesh

ডেন্টাল ইমপ্লান্ট – অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন

দাঁত মানুষের শরীরের এমন একটি অঙ্গ যার সুস্থতার সাথে শরীরের অন্যান্য অঙ্গসমুহের সুস্থতা জড়িত। এই দাঁত নিয়েই অনেককে নানান রকম ভোগান্তিতে পড়তে হয়। বিভিন্ন কারণে অনেকের দাঁত সম্পূর্ণ পড়ে যায়।

অনেকের অর্ধেক ভেঙে যায় দুর্ঘটনায় আবার অনেকে বিভিন্ন জতিলতার কারণে দাঁত ফেলে দেন। যার ফলে চিবিয়ে খাওয়া যায় না, খাওয়ার আনন্দও পাওয়া যায় না। আবার বার্ধক্য জনিত কারনেও দাঁত পড়ে যেতে পারে। দাঁত পড়ে যাওয়ার চিকিৎসায় কিছুদিন আগেও প্রচলিত একটি পদ্ধতি ছিল রিমুভেবল প্রোসথেসিস পদ্ধতি। এটি হলো, প্লেটে দাঁত লাগিয়ে মুখের মধ্যে প্রতিস্থাপন করা। মুখের ভেতর অন্য একটি বস্তু রাখা যে কারো জন্যই বেশ অস্বস্তিকর। এর আবার অনেক যত্নও করতে হয়। এটি সনাতন পদ্ধতি ছিল। এই পদ্ধতির পর আবিষ্কৃত হল ফিক্সড প্রসথোডনটিক্স পদ্ধতি। এই পদ্ধতিতে যে দাঁতটি পড়ে গেছে সেটিকে পাশের দাঁতের সঙ্গে যুক্ত করা হতো। এটি হলো, ডেন্টাল ব্রিজ তৈরি করা। এতে যে সমস্যা হতো তা হলো, পাশের দাঁত কেটে সেখানে ক্যাপ করে ডেন্টাল ব্রিজ করা হতো। পাশের ভালো দাঁত দুটোকে কাটার প্রয়োজন পড়তো।

অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন দীর্ঘদিন যাবত ডেন্টাল ইমপ্ল্যান্ট পদ্ধতির মাধ্যমে অসংখ্য রোগীর দাঁতের চিকিৎসা করে আসছেন। বাংলাদেশে ডেন্টাল ইমপ্ল্যান্ট পদ্ধতির অন্যতম এই পথিকৃৎ দাঁতের অন্যান্য রোগের চিকিৎসার পাশাপাশি দাঁত প্রতিস্থাপন বিষয়ে দেশে ও বিদেশে দীর্ঘদিন যাবত গবেষণা করে যাচ্ছেন এবং দাঁত প্রতিস্থাপনের বিষয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তুলনামূলক কম খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছেন। দাঁত নিয়ে উপরিউক্ত সমস্যাগুলোর কোন একটির সম্মুখিন হলে সময় নষ্ট না করে অতি দ্রুত বিশেষজ্ঞ ডেন্টাল ইমপ্ল্যান্ট সার্জনের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।

Author: Prof. Dr. Nasir Uddin
Click to Chat