অধ্যাপক ডা: নাসির উদ্দিন ফেনী জেলার দাগনভূঞা উপজেলাধীন বারাহী গোবিন্দ গ্রামের আবদুস সাত্তার মুন্সি বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বারাহী গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, জায়লস্কর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক এবং ঢাকা ডেন্টাল কলেজ থেকে বি.ডি.এস. ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে জাপান ডেন্টাল অ্যাসোসিয়েশনে বৃত্তি নিয়ে ওসাকা ইউনিভার্সিটি (জাপান) থেকে উচ্চতর সার্জিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করেন। মুখমণ্ডলের ক্যান্সার, টিউমার, ঠোঁট ও তালুকাটা, দুর্ঘটনাজনিত মুখমণ্ডলের আঘাত এবং মুখমণ্ডলের অন্যান্য জটিল রোগের অপারেশন এর মধ্যে উল্লেখযোগ্য।






